মানবিক ওসি রেজাউলের বিদায় সংবর্ধনা

পটিয়া প্রতিনিধি: পটিয়া থানার মানবিক ওসি রেজাউল করিম মজুমদার বদলি জনিত কারণে বিদায় নিয়েছেন। নতুন ওসি হিসেবে যোগদান করেছেন প্রিটন সরকার। এর আগে তিনি সিএমপিতে বিভিন্ন থানায় ১৩ বছরের অধিক সময় দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ মাগুড়ার শ্রীপুর থানা থেকে তিনি পটিয়া থানায় বদলী হন। প্রিটন সরকারের যোগদানের পূর্বে পটিয়া থানায় ওসির দায়িত্ব পালন করেন রেজাউল করিম মজুমদার। শনিবার বিকালে পটিয়া থানা কমপ্লেক্সে নতুন ওসির বরণ ও বিদায়ী ওসির বিদায় সংবর্ধনার আয়োজন করেন টিম পটিয়া থানা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম সামশুজ্জামান, পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ দেবু, পটিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য বিজন চক্রবর্তী, চেয়ারম্যান সমিতির সভাপতি মোঃ কাশেম, সাধারণ সম্পাদক মোঃ সেলিম চেয়ারম্যান,চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ, চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপু, পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, পৌর কাউন্সিলর সরোয়ার কামাল রাজিব, গিয়াসউদ্দিন আজাদ, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ। পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ওসির অতীত কর্মকান্ডের প্রশংসা করেন। বিদায়ী ওসির মতো নতুন ওসিকে মাদক ও কিশোর গ্যাং নির্মুলসহ জনগনের কল্যানে কাজ করার আহবান জানান। বিদায়ী ওসি রেজাউল করিম মজুমদার পটিয়ার মানুষের প্রশংসা করে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য পটিয়া বাসীর কাছে দোয়া চান।

মন্তব্য করুন

Your email address will not be published.