এঁওচিয়ার অসহায় হতদরিদ্র মানুষের মাঝে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এঁওচিয়ার চেয়ারম্যান আবু ছালেহ রবিবার বিকেলে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন।
এসময় চেয়ারম্যান আবু ছালেহ বলেন, শত ব্যস্ততার মাঝেও দাদা কখনো সাতকানিয়া-লোহাগাড়ার মানুষকে ভুলেন না। যত ব্যস্তই থাকেন না কেন উৎসব পার্বণ, দুর্যোগে মানুষের পাশে থাকেন।