চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩ এপ্রিল ২০২৩ইং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে.এম. নুর আহমদ স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রচার করা হয়। বিজ্ঞপ্তি নম্বর: ০২/২২৩

এতে উল্লেখ করা হয়, নিম্নে বর্ণিত বেতন স্কেলে এবং রীতি মোতাবেক দেয় অন্যান্য ভাতায় এ বিশ্ববিদ্যালয়ের নিম্নোক্ত পদে শিক্ষক নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে: প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগে ০৩টি স্থায়ী, মনোবিজ্ঞান বিভাগে ০১টি, পদার্থবিদ্যা বিভাগের ০৫টি স্থায়ী পদে, সমাজতত্ত্ব বিভাগে ০৩টি স্থায়ী ও ০২টি সহযোগী অধ্যাপক পদের বিপরীতে প্রভাষক পদে, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক অধ্যাপক পদের বিপরীতে প্রভাষক পদে অস্থায়ী ০১টি, আধুনিক ভাষা ইনস্টিটিউটে (ইংরেজি/ভাষা ও ভাষাবিজ্ঞান বিষয়) অস্থায়ী প্রভাষক ০১টি ও সহযোগী অধ্যাপকের বিপরীতে (ইংরেজি/ভাষা ও ভাষাবিজ্ঞান বিষয়) অস্থায়ী ০১টি পদে দরখাস্ত আহবান করা হয়েছে।

বেতন স্কেল: প্রভাষক: জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেড।

ব্যক্তিগতভাবে যোগাযোগ করে রেজিস্ট্রার অফিস হতে অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://cu.ac.bd/noticeboard/ হতে Download করে উক্ত পদসমূহের জন্য প্রয়োজনীয় নুন্যতম যোগ্যতা, শর্তাবলী ও বিস্তারিত তথ্যাদিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি এবং https://cu.ac.bd/forms.php হতে Download করে দরখাস্তের নির্ধারিত ফরম ও প্রকাশনার তালিকার প্রোফর্মা সংগ্রহ করা যাবে।

প্রভাষক পদের জন্য ৬(ছয়) সেট দরখাস্ত আগামী ২২/০৫/২০২৩ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে রেজিস্ট্রার অফিসের পৌঁছাতে হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.