ঋণ খেলাপির ২ মামলায় ব্যবসায়ী দম্পতির কারাদণ্ড

ঋণ খেলাপির দুই মামলার ব্যবসায়ী শাহাবুদ্দিন আলম ও তার স্ত্রী ইয়াসমিন আলমকে ১০ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৪ এপ্রিল) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী সহকারী মো. রেজাউল করিম।তিনি বলেন, রুপালি ব্যাংক লিমিটেডের ১৭৪ কোটি  ৩০ লাখ ১ হাজার ৮১৪ টাকার ঋণ খেলাপির মামলায় ব্যবসায়ী শাহাবুদ্দিন আলম ও তার স্ত্রী ইয়াসমিন আলমকে ৫ মাসের কারাদণ্ড এবং একই ব্যাংকের ১০৩ কোটি ৮৫ লাখ ২ হাজার ৪৪৬ টাকার ঋণ খেলাপির অন্য একটি মামলায় তাদের আরও ৫ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

তাদের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।  

মন্তব্য করুন

Your email address will not be published.