সাতকানিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইমরান হোসেন রকি নামে এক যুবক নিহত হয়েছেন৷ আহত হয়েছেন আমিনুল ইসলাম নামে আরও একজন।
মঙ্গলবার বিকেলে এওচিয়ার-বাঁশখালী সীমান্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রকি পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড কামাল হোসেনের ছেলে।
নিয়ন্ত্রণ হারিয়ে সাতকানিয়া-বাঁশখালী সীমানায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন আরাফাত বলেন, মরদেহগুলো উদ্ধার করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।