সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটিয়ার ইসমাইল নিহত

পটিয়া প্রতিনিধি:

আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের পটিয়ার মোহাম্মদ ইসমাইল (৫২) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ ইসমাইল উপজেলার কুসুমপুরা ইউনিয়নের থানামহিরা এলাকার সাবেক ইউপি সদস্য নুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল সৌদি আরবের রাজধানী রিয়াদের কর্মস্থল থেকে মোটর সাইকেল যোগে বাসায় যাওয়ার পথেই মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় গুরতর আহত হন ইসমাইল। সেদিন তাকে উদ্ধার করে রিয়াদের ন্যাশনাল হাসপাতাল কেয়ার মালাস এর আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ইসমাইল অবশেষে ৬ মে ভোর ছয়টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। এদিকে, নিহত ইসমাইলের মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি ও পরিবার পরিজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তিনি ৩ ছেলে সন্তানের জনক। দীর্ঘ ২৩ বছবর ধরে তিনি প্রবাস জীবন যাপন করছেন। নিহত ইসমাইল সৌদি আরবের রিয়াদে একটি আমেরিকান কোম্পানিতে চাকরি করতেন। গত তিন মাস আগে দেশ থেকে তিনি ছুটি কাটিয়ে আবারো সৌদি আরবে যান। মৃত্যুকালে তিনি বাবা, মা, স্ত্রী, তিন ছেলে সহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহতের চাচাত ভাই মো. নাজিম উদ্দীন বলেন, দীর্ঘ ১৪ দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার বাংলাদেশ সময় ভোর ছয়টার দিকে বড়ভাই ইসমাইল মৃত্যু বরন করেন। তার মরদেহটি দেশে নিয়ে আসার জন্য চেষ্টা চালনো হচ্ছে। আশা করছি কয়েক দিনের মধ্যেই সেদেশের আইনি প্রক্রিয়া শেষে লাশটি দেশে ফিরিয়ে এনে গ্রামের বাড়িতে দাফন করা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.