চট্টগ্রামের চন্দনাইশে প্রাইভেট কারে করে ইয়াবা পাচারের সময় মঞ্জুর আলম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সড়ক ও জনপথ অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মঞ্জুর আলম উখিয়ার মরিচ্যা বাজার পাগলির বিল এলাকার মৃত মুকবুল আহম্মদের ছেলে।
চন্দনাইশ থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, প্রাইভেট কারে করে ইয়াবা পাচারের গোপন সংবাদে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।