টেরীবাজার ব্লাড ব্যাংক ঢাকা ইউনিট’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

টেরীবাজার ব্লাড ব্যাংক ঢাকা ইউনিট’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ মে) রাজধানী ঢাকার টিএসসি সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নতুন সদস্যদের বরণ করে নেয় সংগঠনটি।

কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। তেলাওয়াত করেন ঢাকা ইউনিট’র কার্যকরী সদস্য হাফেজ নুরুল কবির। এছাড়া গজল পরিবেশন করেন টিবিবি’র কার্যকরী সদস্য নুরল আমিন ও ঢাকা ইউনিট’র কার্যকরী সদস্য মোহাম্মদ মাঈনুদ্দিন চৌধুরী।

টেরীবাজর ব্লাড ব্যাংক ঢাকা ইউনিট’র প্রধান পরিচালক আলমগীর বিন কাদেরের সভাপতিত্বে ও টেরীবাজার ব্লাড ব্যাংক’র এডমিন মোহাম্মদ রাশেদের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)’র কেন্দ্রীয় আবৃত্তি ও উপস্থাপনা সম্পাদক শিল্পী শাফায়াত খান।

অনুষ্ঠানে প্রধান আলোচক উপস্থিত ছিলেন বি নেগেটিভ ব্লাড ডোনার বাংলাদেশ’র এডমিন শাহাদাত ইমতিয়াজ।

উদ্বোধনী বক্তব্য রাখেন ঢাকা ইউনিট’র পরিচালক মোহাম্মদ জুনায়েদ জামসেদ। এতে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন টেরীবাজার ব্লাড ব্যাংক’র প্রতিষ্ঠাতা পরিচালক এস এম ইদ্রিস, মোহাম্মদ জুনায়েদ মাহমুদ, নাঈম উদ্দিন, কো-এডমিন আবছার চৌধুরী, কার্যকরী সদস্য মো. রাসেল।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ইউনিট’র পরিচালক জিয়া বিন গনি, কাইসার হামিদ ইমন, দেলোয়ার চৌধুরী রিপন, সদস্য মোহাম্মদ মিরাজ, মুহসিন রিদম, জায়েদ হোসেন, মোহাম্মদ আব্দুলাহ, ইকবাল হোসেন আসাদ, মোহাম্মদ নুরুল আলম, মোহাম্মদ মুস্তফা, মোহাম্মদ আবছার উদ্দিন, শাহাদাত হোসেন, মোহাম্মদ বোরহান, মেহেদী হাসান রিপন, মোহাম্মদ শামীম আফসান, মোহাম্মদ আমজাদ, মোহাম্মদ সাহেদ, সাইফুল ইসলাম, সাজ্জাদ, হেলাল উদ্দিন, শাফায়াত হোসেন সায়েম, মোহাম্মদ জালাল, শহিদুল আলম, মোহাম্মদ নাজিম, মোহাম্মদ জাবের আল হোসাইন, মোহাম্মদ কপিল, সানভীর রহমান ফাহিম, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ রিদুয়ান আহমেদ, মাসুদ রিপন, সাইফুল ইসলাম সাইফ, সায়েদ আব্দুল্লাহ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, জহির উদ্দিন, ইরফানুল হক প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.