লোহাগাড়ায় অস্ত্রসহ পাহাড়ি সন্ত্রাসী আটক

চট্টগ্রামের লোহাগাড়ার দুর্গম পাহাড়ি এলাকা থেকে চন্দ্র চাকমা (৩৮) নামে এক পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ২টি দেশীয় তৈরি বন্দুক ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

আটক চন্দ্র চাকমা বান্দরবান সদর পূর্ণবাসন চাকমা পাড়া এলাকার সুনীল চাকমার ছেলে।

মঙ্গলবার (২২ মে) রাতে উপজেলার পাহাড়ি এলাকা চরম্বা নোয়ারবিলা সেগুন বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, দুইজন পাহাড়ি সন্ত্রাসী অস্ত্রসহ চরম্বা সেগুন বাগান এলাকার টংঘরে অবস্থান করছে মর্মে খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ খবর পেয়ে ওই সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এসময় টংঘরের চারদিক পুলিশ ঘিরে ফেললে পালাতে চেষ্টাকালে চন্দ্র চাকমাকে অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয় এবং অপর সন্ত্রাসী পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.