চট্টগ্রামে ১৪ দলের সমাবেশে দু’পক্ষের সংঘর্ষ

দীর্ঘ ৫ বছর পর চট্টগ্রামের মাঠে নেমেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। বুধবার দুপুর থেকে নগরের লালদীঘির জেলা পরিষদ চত্বর এলাকায় চলা এ সমাবেশে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুটি পক্ষ। ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের দুটি পক্ষ এই সংঘর্ষে জড়ায় বলে জানা গেছে।

বিকেলে পৌনে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন পাহাড়তলীর কাউন্সিলর ওয়াসিম উদ্দিন।

১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন জানান, সমাবেশে হঠাৎ দুটি পক্ষ বিশৃঙ্খলা শুরু করে। সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.