১৫ই আগষ্ট স্মরণে কালো ব্যাজ ধারণের কর্মসূচি হাতে নিয়েছে চট্টগ্রামের আওয়ামীপন্থী আইনজীবীরা

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের একাংশের আইনজীবীরা মাসব্যাপী কালো ব্যাজ ধারণ কর্মসূচি হাতে নিয়েছে।

সোমবার (৩রা আগষ্ট) দুপুরে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবীদের একাংশ এই শোক কর্মসূচিতে অংশ নেয়।

জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পাশাপাশি ওদিন হত্যাকান্ডে নিহত সকল শহীদদের প্রতি শোক জানাতে চট্টগ্রামে আইনজীবীদের একাংশ বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে পুরো আগষ্ট মাস জুড়ে শোক পালনের কর্মসূচি ঘোষণা করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.