শাটলের ছাদে উঠতে গিয়ে প্রাণ গেল হাত হারানো সেই যুবকের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন থেকে পড়ে গিয়ে হাত হারানো সেই যুবক মারা গেছে। বুধবার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুপুর দুইটার দিকে চৌধুরী হাট স্টেশনে শাটলের ছাদে উঠতে গিয়ে দুই বগির মাঝখানে হাত কাটা পড়ে তার।

ইয়াসিন নামে ওই যুবকের বাড়ি হাটহাজারীর ফতেহপুর ইউনিয়নের পাহাড়িকা আবাসিক এলাকায়। ইয়াসিন ওই এলাকার আতাউর রহমানের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, দুপুর তিনটার কিছু সময় আগে হাত বিচ্ছিন্ন অবস্থায় ওই যুবককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.