জমি নিয়ে বিরোধ, ফুফুকে বেড়াতে আসতে বলায় প্রতিপক্ষের অতর্কিত হামলার অভিযোগ -আহত ৪

সাতকানিয়ার এওচিয়া-

 

সাতকানিয়া প্রতিনিধি 

সাতকানিয়ার এঁওচিয়ায় ফুফু ও ফুফাতো বোনদের পথে দেখে বেড়াতে আসতে বলায় জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা হামলা চালিয়েছে। হামলায় আহত হয়েছেন তিনজন।

শনিবার রাত ১০টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের এওচিয়ার শান্তিরটেক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মধ্য এওচিয়ার আবু শরীফ মোক্তার চৌধুরী বাড়ির মৃত শামসু উদ্দিনের ছেলে রফিকুল কাদের চৌধুরী বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন— মোতাহের মিয়ার ছেলে মো. আরিফুল ইসলাম (২৮), আব্দুল আজিজের ছেলে মো. খোরশেদ, মোতাহের মিয়ার ছেলে তারেক আজিজ (২০), আব্দুল আজিজের ছেলে মো. মোরশেদুল আলম, মৃত বাদশা মিয়ার ছেলে আকতার মিয়া, মৃত মফিজুর রহমানের ছেলে মো. এনাম এবং ভোয়ালিয়া পাড়া ৭ নম্বর ওয়ার্ড এলাকার মো. নিবিল।

জানা গেছে, অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা সম্পত্তির একটি বায়না নামা  নিয়ে বিরোধ চলছে রফিকুলের।

ঘটনার দিন রাতে তার ফুফু অভিযুক্ত আরিফুল ইসলামের বাড়িতে যায় জায়গা সম্পত্তি নিয়ে কথাবার্তা বলতে। সেখান থেকে ফেরার পথে ফুফুর সঙ্গে তাদের দেখা হলে তারা ফুফু ও ফুফাতো বোনদের তাদের বাড়িতে বেড়াতে যেতে বলেন।

 

এতে ক্ষিপ্ত হয়ে অতর্কিতে অভিযুক্তরা সকলে মিলে রফিকুল, রফিকুলের ভাতিজাসহ তিনজনকে গাছের বাটাম, লোহার রড নিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহতবস্থায় তাদের ৩জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হলে তারা সেখান থেকে চিকিৎসা গ্রহণ করে থানায় লিখিত অভিযোগ করেন।

 

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ডাক্তার আরিফুল ইসলাম বলেন-একজন ছাড়া আমি বাকি ৩জনকেই চমেক এ প্রেরণ করেছি উন্নত চিকিৎসার জন্য।

এদিকে আজ রবিবার সকালে এওচিয়ার ৫নং ওয়ার্ডের আরিফ আর রফিকুল কাদেরের বাড়িতে এবং এলাকায় সরেজমিনে পরিদর্শনে গিয়ে জানা যায়- মূলত আরিফ রফিকদের ফুফু থেকে ফুলতলা এলাকায় প্রায় ১কোটি টাকা ব্যায়ে ১২গন্ডা জায়গার ক্রয়চুক্তি করেন।

এরপর থেকেই উভয়পক্ষে চলছিলে জমির জেরে উত্তেজনা যেটা প্রতিবেদকটীমকে এলাকার একাধিক লোকজন নিশ্চিত করেন।

এদিকে রফিকুলের অভিযোগে অভিযুক্ত  আরিফ বলেন-আমি জায়গা কেনার পর থেকেই ওরা আমাকে মারধরসহ বিভিন্ন হুমকি ধমকী দিয়ে আসছিল,সর্বশেষ আমার জায়গা বিক্রেতারা (মহিলা)আমার বাড়িতে আসলে তাদের এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন,এক পর্যায়ে আমার চাচা মোর্শেদ মহিলাগুলোকে বাঁচাতে আসলে তাকেও পেটে হত্যার উদ্দেশ্যে চাকু চালানো হয়।

আমি ইতিমধ্যে তাদের বিরুদ্ধে মারধরসহ আমার বাড়ি লুট করার বিষয়ে থানায়  একটি অভিযোগ দায়ের করেছি।

 

এদিকে ঘটনাস্থলে যাওয়া এসআই আবু বক্কর বলেন-মূলত উভয়ের মাঝে জমি নিয়ে বিরোধ, এই বিরোধেই রক্তপাত হয়েছে,  এই ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এদিকে সাতকানিয়া থানার সার্কেল এ্যাডিশনাল এসপি শিবলী নোমান বলেন,বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখভাল করছি আহতের বিষয়ে  আইনগত তদন্ত করে মামলা  নেয়া হবে।

 

এদিকে ঘটনার  বিষয়ে এওচিয়ার প্যানেল চেয়ারম্যান  আব্দুল ওয়াহেদ শাহআলম বলেন-মারধরের বিষয়টা শুনেছি তবে বিস্তারিত এলাকায় গিয়ে জানতে পারব যেহেতু আমি শহরে।

মন্তব্য করুন

Your email address will not be published.