সাতকানিয়ার বাজারে নজরদারি নেই মৎস্য বিভাগের, বিক্রি হয় পিরানহা

সাতকানিয়ার কেরানীহাট বাজার থেকে ১০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ।

বুধবার ফেসবুকে পোস্ট দিয়ে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে এর পর অভিযানে যান উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত শর্মা। তবে তিনি অভিযুক্ত ব্যবসায়ীকে ধরতে পারেন নি। ঘটনাস্থল থেকে মাছগুলো জব্দ করে এনে মাটিতে পুঁতে ফেলেন।

স্থানীয়রা বলছেন, কেরানীহাট বাজারসহ গ্রামাঞ্চলের বিভিন্ন বাজারে হরহামেশাই এই মাছ উঠে। শুধু এ মাছ নয়, জেলিযুক্ত চিংড়িও বিক্রি হয় অবাধে। তবে বাজারে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা না হওয়ায় নির্ভয়ে ব্যবসায়ীরা এসব বিক্রি করেন।

সাতকানিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত শর্মা বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশে মাছগুলো জব্দ করে মাটিতে ফুঁতে ফেলা হয়েছে। ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.