সাতকানিয়া প্রতিনিধি
সংস্কারের কারণে বেশ কয়েকদিন ধরে ইট-পাথর দিয়ে বন্ধ করে রাখা সড়ক অবশেষে খুলে দিয়েছেন সাতকানিয়া পৌরসভার মেয়র। গত ১৩ই জুন রাতে সড়ক বন্ধ রাখায় পৌরবাসীর দুর্ভোগের কথা তুলে ধরতে চট্টগ্রাম সংবাদ যোগাযোগ করে পৌর মেয়র জোবায়েরের সঙ্গে।
সেসময় তিনি দ্রুত সময়ের মধ্যে সড়কটি খুলে দিতে আশ্বস্ত করেন।

উল্লেখ্য, পৌর সদরের পোস্ট অফিস মোড়টি সংস্কারের কারণে প্রায় ২০ দিন ধরে বন্ধ রেখেছিল পৌর কতৃপক্ষ। পৌরবাসীর দুর্ভোগ চট্টগ্রাম সংবাদের নজরে পড়লে+ বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়।
এবং সাতকানিয়া পৌরসভার সফল মেয়র মো:জোবায়েরকে সাতকানিয়াবাসীর পক্ষে ধন্যবাদ জানিয়েছেন সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি এবং চট্টগ্রাম সংবাদের সম্পাদক সৈয়দ আককাস উদদীন।
তিনি এক বিবৃতিতে বলেন-চট্টগ্রাম সংবাদকে দেয়া কথা মেয়র সাহেব পরবর্তী ৪৮ঘন্টার মধ্যেই বাস্তবায়ন করে বুঝিয়ে দিয়েছেন যে আমাদের মেয়র কথা দিলে কথা রাখে এবং তিনি খুবই প্রতিশ্রুতি প্রতিপালন সম্পন্ন ব্যক্তি।