বছর দুয়েক আগে করোনার বিধিনিষেধের সময় ডাক্তার ফরহাদ কবিরকে সংক্রামক আইনে জরিমানা করে তোপের মুখে পড়েন তৎকালীন ইউএনও মো. নজরুল ইসলাম। ৮ জুলাই ২০২১ তার স্থলে পদায়ন করা হয় ফাতেমা তুজ-জোহরাকে। সাতকানিয়ার ইতিহাসে তিনিই প্রথম নারী ইউএনও। ২০ জুন তাকে বদলি করা হয়েছে। এরপর আবারও শুরু হয় নানা গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভিন্ন অপপ্রচার-গুঞ্জনে ছাই হলো তার পদোন্নতিজনিত বদলির আদেশ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগ অভ্যান্তরীণ নিয়োগ শাখার এক আদেশে তাকে পরিকল্পনা কমিশনের পরিকল্পনা বিভাগের সিনিয়র সহকারি প্রধান পদে বদলি করা হয়েছে।
ইউএনও ফাতেমা তুজ জোহরা ফসলি জমির টপসয়েল কাটা বন্ধ, স্বাধীনতার পর প্রথম সাতকানিয়ায় শিশু-পার্ক নির্মাণ, সাতকানিয়ার জরাজীর্ণ অফিসার্স ক্লাবের রূপ পাল্টে আলোচনায় আসেন।