বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের সাহেবের হাট থেকে বিরল প্রজাতির সোনালী অজগর উদ্ধার, ইকোপার্কে অবমুক্ত

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের সাহেবের হাট থেকে বিরল প্রজাতির সোনালী রঙের অজগর সাপ বন বিভাগের সহয়তায় উদ্ধার পূর্বক পরবর্তীতে বাঁশখালী ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে। আজ সোমবার (১৭ জুলাই) সাড়ে রাত ১০ টার দিকে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান চৌধুরী বন বিভাগের মাধ্যমে বিরল প্রজাতির এই অজগর সাপটিকে বাঁশখালী ইকোপার্কে অবমুক্ত করেন। জলদী বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনিসুজ্জামান শেখ জানান, সোমবার রাতে অজগর সাপটি সাধনপুর ইউনিয়নের সাহেবের হাট সংলগ্ন পাহাড়ি জঙ্গলে থেকে অনু মানিক ১০-১২ ফিট লম্বা সোনালী অজগর সাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অজগর সাপটি বাঁশখালী ইকোপার্কে অবমুক্ত করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.