খাগরিয়ায় আকতার চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে দুই হাজার পরিবার পেলো ত্রাণ

বন্যার্তদের পাশে খাগরিয়ার চেয়ারম্যান

 

নিজস্ব প্রতিবেদক

 

সাতকানিয়ায় স্বরণকালের ভয়াবহ বন্যায় উপজেলায় যে কটি ইউনিয়ন ক্ষতিগ্রস্থ হয়েছে তার মধ্যে খাগরিয়া ইউনিয়ন একটি।

বন্যার শুরু থেকেই খাগরিয়াবাসীর পাশে ছিলেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আকতার হোসেন।

১৫ই আগষ্ট মঙ্গলবার খাগরিয়া ইউনিয়নের বন্যায় আক্রান্ত এলাকা সরেজমিনে পরিদর্শনে গেলে প্রতিবেদককে স্থানীয়রা বিভিন্ন কথা প্রসঙ্গে এই তথ্য জানান।

স্থানীয়রা জানান খাগরিয়ার প্রতিটি ঘরে ঘরে আকতার চেয়ারম্যানের ত্রাণ পৌঁছেছে।

এদিকে চেয়ারম্যান আকতার হোসেন জানান-আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে বন্যার্তদের মাঝে ২হাজার প্যাকেট ত্রাণ বিতরণ করেছি।

এটা চলমান থাকবে যতক্ষণ আমি বেঁচে আছি।

খাগরিয়াবাসী বাঁচলেই বেঁচে থাকব আমি আকতার চেয়ারম্যান।

মন্তব্য করুন

Your email address will not be published.