বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম বনবিভাগের আওতাধীন বাঁশখালী উপজেলার বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপুরণের চেক বিতরণ করা হয়েছে।
পুইছুড়ি ইউনিয়ন ও চাম্বল বানীগ্রাম ইউনিয়নে বন্য হাতির আক্রমণে নিহত ও আহত পরিবারবর্গকে ক্ষতিপুরণের চেক বিতরণ করেন
চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন চট্টগ্রামের বিভাগীয় কর্মকর্তা রফিকুল ইসলাম।
শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২ টার বাঁশখালী উপজেলা অফিসার্স ক্লাব হল রুমে এই চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন কর্মকর্তা দীপান্বিত ভট্টাচার্য, কৃষি অফিসার মোঃ আবু ছালেক, মৎস অফিসার মাহমুদুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, ইকোপার্কে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইসরাফিল, জলদী অভ্যারন্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জান শেখ উপস্থিত ছিলেন। বন্য হাতির আক্রমণে নিহত ও আহত পরিবারের সদস্যদের মাঝে ১৩ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এসময় বন কর্মকর্তারা হাতি বা বন্য প্রাণী চলাচলের রাস্তায় বসতি স্থাপন না করার আহবান জানিয়ে বলেন, অনেক সময় হাতি তাদের খাবার না পেয়ে লোকালয়ে ডুকে পড়ে বাড়ি ঘরে হামলা চালায়। বন্যপ্রাণীর চলাচল রাস্তা যেন কোনভাবে বন্ধ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং সর্তক থাকতে হবে।