জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর সমর্থনে নগরীর নাসিরাবাদে সিএন্ডবি কলোনী সরকারি জামে মসজিদের আগত মুসল্লিদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
শুক্রবার (২৯ ডিসেম্বর) শুলকবহর ওয়ার্ড় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কমল বড়ুয়া ও সদস্য সচিব ওমর গণি এমইএস বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মহসীনের উদ্যোগে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন- খুলশী থানা আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন লতিফি, মহানগর ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এস এম আলম, নাসির বাবুল, শাহ আলম মজুমদার, মো সেলিম উদ্দিন, হাবিবুর রহমান মুন্না, আরাফাত সরোয়ার জিকু কাউছার বিন ইসলাম, ছাত্রনেতা মো মাহামুদ, মো শামসুল আরফিন, মো এয়াকুব, মো শাকিল, মো জাবেদ, মো ফাহিম, মো আরমান হোসেন, সাকিবুর রহমান, মো নাজমুল হোসেন, মো আমিনুর ইসলাম, মো জাবেদ হোসেন, মো সেলিম উদ্দিন প্রমুখ।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে মহিউদ্দিন বাচ্চুকে নৌকা মার্কায় মূল্যবান ভোট দেয়ার আহবান জানান তারা।