নগরীর অলি-গলিতে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের স্থিরচিত্র প্রদর্শনী

মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপুর ব্যবস্থাপনায় উন্নয়নের বাংলাদেশ শ্লোগানে স্থিরচিত্র প্রদর্শনী চলছে। নগরীর মোহাম্মদপুর এলাকা সড়ক সংলগ্ন আব্দুল্লাহ মাজার প্রাঙ্গণে বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ ৫০টি উন্নয়নের চিত্র ফটোফ্রেমে সাজিয়ে সাধারণ মানুষের প্রদর্শনীর ব্যবস্থা করেছেন তিনি।

বুধবার (২৮ডিসেম্বর) উন্নয়নের বাংলাদেশ স্থিরচিত্র প্রদর্শনী দেখতে আসা পথচারী জামিল আলম বলেন, ‘এটা খুব গুরুত্বপূর্ণ উদ্যোগ, সরকারের উন্নয়নের সুবিধা ভোগ সবাই করলেও তা স্বীকার করতে চাই না। রাস্তার পাশে প্রতি এলাকায় এভাবে উন্নয়নের ছবি প্রচার করলে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যেতো সঙ্গে অপ্রচার ও সমালোচনা কারীদের মুখও বন্ধ হত।’

তোসাদ্দেক নূর চৌধুরী তপু বলেন, ‘আমারা যারা রাজনৈতিক কর্মি অনলাইনে সরকারে উন্নয়নের তথ্য নিয়মিত পেয়ে থাকি, গুজব অপ্রচার সম্পর্কে ধারণা রাখি। কিন্তু সমাজের একটি বিশাল জনগোষ্ঠী অনলাইন কেন্দ্রিক তথ্য ধারণা উপাত্তের ধারণা থেকে অনেক দূরে। তাই বাস্তবতা বাস্তব সত্য সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে উন্নয়ন চিত্র প্রদর্শনী উদ্যোগ গ্রহণ করেছি। পর্যায়ক্রমে চট্টগ্রাম জুড়ে উন্নয়নের বাংলাদেশ স্থিরচিত্র প্রদর্শনী হবে।’

মন্তব্য করুন

Your email address will not be published.