টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে।
আজ (২৩ এপ্রিল) মঙ্গলবার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দল(২৩ এপ্রিল)মঙ্গলবার দুপুর ১২ টার দিকে টেকনাফ-শাহপরীর দ্বীপ রাস্তার উত্তর পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন একটি ইজিবাইকের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ডের আভিযানিক দল কর্তৃক উক্ত ইজিবাইকটিকে থামিয়ে তল্লাশী করা হয়। তল্লাশীকালে উক্ত ইজিবাইকের পিছনে ঝুলিয়ে রাখা মাছ বহনকারী একটি ড্রামে তল্লাশী করা হয়। এবং অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
পরবর্তীতে ইয়াবা ও ইজিবাইকসহ এক জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা, ইজিবাইক ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।