হাটহাজারীতে সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা

হাটহাজারীতে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ইমা (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছেন।

শনিবার (২২ জুন) দুপুরে পৌরসভার ফটিকা কামাল পাড়া এলাকার রেহেনা ভবনে এই ঘটনা ঘটে।

ইমা ছিপাতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাতব্বর বাড়ির দিদারুল আলমের মেয়ে। সে হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিব হাসান বলেন, আত্মহত্যার সংবাদ পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অজান্তে রুমের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে জানায়। আত্মহত্যার কারণ জানা যায়নি।

মন্তব্য করুন

Your email address will not be published.