পটিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নারীর মৃত্যু

 

 

 

আ ন ম সেলিম, পটিয়া (চট্টগ্রাম):-

চট্টগ্রামের পটিয়ায় ট্রেনে কাটা পড়ে লায়লা বেগম (৭৫) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৭ টায় পৌর সদরের গোবিন্দরখীল এলাকার এস আলম স্কুল এন্ড কলেজের পিছনে এ দূর্ঘটনা  ঘটে।

নিহত লায়লা বেগম চন্দনাইশ উপজেলার পুর্ব জোয়ারা চৌধুরী পাড়া ০২ নং ওয়ার্ড এলাকার মৃত জরি আহম্মদ চৌধুরীর স্ত্রী।

স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতগতির ট্রেনটি পটিয়া রেলওয়ে স্টেশনের দক্ষিণ গোবিন্দারখীল এলাকায় পৌছলে এই বৃদ্ধা মহিলার সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মহিলাটি পাশের একটি ভাড়া বাসায় মেয়ের কাছে কয়েকদিন আগে বেড়াতে এসেছেন বলে জানা গেছে ।

এবিষয়ে পটিয়া রেলওয়ে মাস্টার নাজিম উদ্দিন জানান, কক্সবাজারমুখী ট্রেনটি পটিয়া পৌঁছলে বৃদ্ধা মহিলা অসতর্কতাবশত রাস্তা পাড় হতে গেলে ট্রেনের সাথে জোড়ে ধাক্কা লাগে। এতেই তিনি ঘটনাস্থল মারা যান।

মন্তব্য করুন

Your email address will not be published.