ট্রেনের ধাক্কায় পটিয়ায় বৃদ্ধার মৃত্যু

পটিয়া পৌরসভার গোবিন্দারখীলে মেয়ের বাড়িতে বেড়াতে এসে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) ভোর সাড়ে ৫টার দিকে এস আলম স্কুলের পিছনে এ দুর্ঘটনা ঘটে।

পটিয়া রেলওয়ে স্টেশন মাস্টার নিজাম উদ্দিন বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী দ্রুতগতির ট্রেনটি পটিয়া রেলওয়ে স্টেশনের দক্ষিণে গোবিন্দারখীল এলাকায় এক বৃদ্ধা মহিলাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মহিলাটি পাশের একটি ভাড়া বাসায় মেয়ের কাছে বেড়াতে এসেছেন বলে জানা গেছে । তার বাড়ি চন্দনাইশ উপজেলায়।

মন্তব্য করুন

Your email address will not be published.