নিজস্ব প্রতিবেদক : আদালত হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্যবিলুপ্ত কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ।
৬ মে, বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তার রিমান্ড মঞ্জুর করেন বলে জানান চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রশিদুল হক।
তিনি বলেন, তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জাকারিয়া নোমান ফয়েজিকে। তার ১০ দিনের রিমাণ্ড আবেদন করা হয়েছিল। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে বুধবার (৫ মে) বিকাল সোয়া ৪টার দিকে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা থেকে জাকারিয়া নোমান ফয়েজীকে গ্রেপ্তার করা হয়।