সাতকানিয়ায় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার ঈদ উপহার

সাতকানিয়া প্রতিনিধি 

মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষ থেকে দুই হাজার শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের। আজ একটি অনুষ্ঠানের মাধ্যমে এসব উপহার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের অর্থ সাম্পাদক মোহাম্মদ সেলিম ,উপজেলা আওয়ামী লীগের সদস্য রুপ কুমার নন্দী খোকন, উপজেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম ও কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহমেদ, বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু তাপস দত্ত, আমিলাইশ এর চেয়ারম্যান এইচ এম হানিফ,নলুয়ার চেয়ারম্যান তসলিমা আবছার এবং চট্রগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী ও চট্রগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক প্রান্ত করণ।উপজেলা ছাত্রলীগের নেতা মোহাম্মদ হাবীব,রিফাত প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.