রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাঙ্গুনিয়া প্রতিনিধি 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর- রানীরহাট ডিসি সড়কে মোটরসাইকেল দুঘর্টনায় উজ্জ্বল বড়ুয়া (৫০) ও রাহেদুল ইসলাম (১৭) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ (১৪ মে) শুক্রবার দুপুর ২টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বেরিবাধঁ এলাকার এনজিও সংস্থা পদক্ষেপ অফিসে সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল বড়ুয়া উপজেলার সৈয়দ বাড়ী গ্রামের মৃত অতিথিরঞ্জন বড়ুয়ার ছেলে এবং রাহেদুল ইসলাম একই উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ফুলবাগিছা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

মন্তব্য করুন

Your email address will not be published.