সাতকানিয়া ভূমি অফিস: সার্ভেয়ার আবুল কাশেমের বিরুদ্ধে জেলা প্রশাসক কার্যালয়ে দূর্নীতির অভিযোগ

তিনি একই অফিসে ৪বছরেরও অধিক সময় ধরে আছেন-

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবুল কাশেমের বিরুদ্ধে দূর্নীতি ও অনিয়মের অভিযোগ তোলে চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

 

রবিবার (২রা ফেব্রুয়ারি)চট্টগ্রাম সংবাদের হাতে চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দেয়া লিখিত অভিযোগের রিসিভকপি গুলো এসেছে।

 

সার্ভেয়ার আবুল কাশেমের বিরুদ্ধে দেয়া অভিযোগকারী মঞ্জুর নামে ওই  যুবকের বাড়ি উপজেলার খাগরিয়ার ৯নং ওয়ার্ডে, তিনি একই ইউনিয়নের মৈশামুড়ার মুন্সী বাড়ি এলাকার মৃত কবির আহমদের ছেলে।

মঞ্জুরুল আলম সাক্ষরিত , চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দেয়া লিখিত অভিযোগকারী মঞ্জুর তার দরখাস্তে বলেন, আমি চট্টগ্রামে ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারা মোতাবেক একটি মিছ মামলা নং-৭৭৪/২০২৪ (সাতকানিয়া) দায়ের করি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে উক্ত মামলাটি সাতকানিয়া এসিল্যান্ডকে তদন্তের নির্দেশ প্রদান করেন।

 

পরবর্তীতে সাতকানিয়ার এসিল্যান্ড উক্ত মামলার বিষয়টি তদন্তের জন্য তার অধীনস্থ কর্মকর্তা মোঃ আবুল কাশেম, সার্ভেয়ার সাতকানিয়া উপজেলা (ভূমি),অফিস-কে তদন্তের নির্দেশ প্রদান করেন।

 

অত্র অভিযোগে  উল্লেখিত বিবাদী সার্ভেয়ার  আবুল কাশেম আমার মামলার মিছমামলার বিবাদী আমার পার্শ্ববর্তী হাফেজ আহমদ এর কাছ থেকে অনৈতিক ও অবৈধ লাভে লাভবান হয়ে অর্থাৎ মোটা অংকের টাকা নিয়ে তার পক্ষ অবলম্বন করিয়া আমি নিম্ন স্বাক্ষরকারী অর্থাৎ উল্লেখিত মামলার প্রার্থীকের কোন সাক্ষীকে ও স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ না করিয়া একটি মিথ্যা তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে প্রদান করেন।

 

অভিযোগে বর্ণিত বিবাদী মোঃ আবুল কাশেম আমি নিম্ন স্বাক্ষরকারী উল্লেখিত মামলার প্রার্থীকের নিকট মামলার প্রতিবেদন আমার পক্ষে দেওয়ার জন্য অবৈধভাবে ৫০ হাজার টাকা দাবী করেন এবং তিনি আরো বলেন যে, আমি তার দাবীকৃত ৫০ হাজার টাকা না দিলে মামলার বিবাদী হাফেজ আহমদ এর নিকট থেকে ৫০ হাজার টাকা নিয়া আমার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করবেন।

 

ফলে মোঃ আবুল কাশেম এর দাবীকৃত ৫০ হাজার টাকা না দেওয়ায় বর্ণিত বিবাদী উল্লেখিত মামলায় আমি নিম্ন স্বাক্ষরকারী কর্তৃক প্রদত্ত যাবতীয় ডকুমেন্ট, খতিয়ান, রেকর্ড না দেখে মামলার বিবাদী মোঃ হাফেজ আহমদ এর নিকট হইতে মোট অংকের টাকা গ্রহণ করে দলিল ও খতিয়ানের সমর্থনবিহীন একটি প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.