মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্স(প্রা.) লি. এর দ্বিতীয়বার আন্তর্জাতিক ISO সনদ অর্জন

 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের অন্যতম শীর্ষ ঠিকাদারী প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্স (প্রা.) লি. গুণগত মান ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ISO 9001:2015 সনদ অর্জন করেছে।

যুক্তরাজ্যভিত্তিক সার্টিফিকেশন সংস্থা বি-এডভ্যান্সি সার্টিফিকেশন (UK) লিমিটেড কর্তৃক পরিচালিত নিরীক্ষায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পদ্ধতি, কাজের মান ও অভ্যন্তরীণ প্রক্রিয়া সন্তোষজনকভাবে মূল্যায়িত হওয়ায় পুনরায় এই সনদ প্রদান করা হয়।

এ উপলক্ষে চট্টগ্রামস্থ ইউনুস বিজনেস সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ISO সনদ অর্জনকে প্রতিষ্ঠানটির জন্য একটি গর্বের মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, এই অর্জন চট্টগ্রামের শিল্প ও নির্মাণ খাতে স্থানীয় প্রতিষ্ঠানের সক্ষমতা ও আন্তর্জাতিক মান বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। ভবিষ্যতেও সততা, মান ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে দেশের উন্নয়নে অবদান রাখবে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, ১৯৮১ সালে রেজিষ্টার্ড অব জয়েন্ট স্টক কোম্পানী থেকে নিবন্ধিত হওয়ার পর অদ্যবদি সুদীর্ঘ ৪২ বছর যাবত দক্ষতা ও সুনামের সহিত কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

কোম্পানীটি বাংলাদেশ এসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাষ্টিজ (BACI) ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর নিয়মিত ও অন্যতম সদস্য পদ লাভ করে।

 

বর্তমানে এই প্রতিষ্ঠানের অধিনে দেশের প্রায় ৬৪ জেলায় সরকারী, বেসরকারী, আধা-সরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রায় হাজারের অধিক কনস্ট্রাকশন প্রজেক্ট চলমান রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.