পটিয়ায় ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

 

নিজস্ব প্রতিবেদক, পটিয়া

পটিয়ায় ভাড়া বাসা থেকে আজিজুল হাকিম হৃদয় (২৪), প্রকাশ প্রিন্স হৃদয় নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে পটিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কামাল বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হৃদয় ওই এলাকার আমিন হোসেন (প্রকাশ মোটা আমিন)-এর ছেলে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও, কী কারণে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিহতের ভাই মো. রিয়াদ জানান, রবিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। এ সময় বাসা থেকে তার কাছে খবর আসে—তার বড় ভাই আত্মহত্যার চেষ্টা করেছেন। খবর পেয়ে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

 

এর আগেই স্থানীয়রা হৃদয়কে পটিয়ার একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.