নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা ও বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে দেশবাসীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ -
সৈয়দ আককাস উদদীন, চট্টগ্রাম থেকে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা ও বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সাতকানিয়ায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার লোহাগাড়ার চুনতী হাফেজ আহমদ (রহঃ.আঃ.) শাহ্ ছাহেব কেবলার দরবার শরীফে লোহাগাড়া উপজেলার চুনতী ইউনিয়ন শ্রমিকদলের উদ্যােগে এই মিলাদ ও দোয়া মাহফিল হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সহসাধারণ সম্পাদ মোহাম্মদ আহমুদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক-চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো: জামাল হোসেন।

এসময় বিএনপি নেতা মো: জামাল হোসেন সাতকানিয়া লোহাগাড়াসহ পুরো দেশবাসীর কাছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা করেন এবং বিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি বিজয়ী করায় দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।