ধানের শীষ প্রতীকের নির্বাচন করায় পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে আওয়ামী লীগ কর্মীর বাড়ি ও স্থানীয় বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষোভ করেছেন বিএনপির নেতা কর্মীরা।
গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে নির্বাচনের ফল ঘোষণার পর আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আটঘরিয়া উপজেলার শ্রীকান্তপুর গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ খাঁ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। গত ৫ আগস্ট সরকারের পতনের পর তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট করেন। ওই
উপজেলার শ্রীকান্তপুর গ্রামের একটি ভোটকেন্দ্রে জামায়াতের প্রার্থী পরাজিত হন। এতে স্থানীয় জামায়াতের নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে এ হামলা চালান।
ভুক্তভোগী আব্দুল লতিফ খাঁ বলেন, শ্রীকান্তপুর কেন্দ্রে পরাজিত হওয়ায় জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলামের ভাতিজা পলাশের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল রাত ১২টার দিকে তাঁর বাড়িতে হামলা চালায়