তথ্য দিচ্ছে না পঞ্চগড় খাদ্য নিয়ন্ত্রক

 

 

নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়

পঞ্চগড় জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে তথ্য অধিকার আইনে আবেদন করেও মিলছেনা কোন তথ্য।এনিয়ে স্থানীয় সংবাদকর্মীদের মাঝে তথ্য না দিয়ে অসহযোগিতার অভিযোগ উঠেছে, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অন্তরা মল্লিকের বিরুদ্ধে।এছাড়া এ কর্মকর্তার বিরুদ্ধে অফিস ফাঁকি, ধান, চাল ক্রয়ের বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।

 

জানা যায়,স্থানীয় সংবাদকর্মী সাইদুজ্জামান ও সম্রাট হোসাইন পৃথক পৃথকভাবে চলতি অর্থ বছরে ধান, চাল ক্রয় ও গুদামঘর নির্মাণ বিষয়ের তথ্য চেয়ে গত মাসে কর্মকর্তা বরাবর আবেদন করেন।

 

 

কিন্তু জেলা খাদ্য নিয়ন্ত্রক এক চিঠিতে তথ্য সংরক্ষণ নাই এবং সংশ্লিষ্ট উপজেলা থেকে তথ্য সংগ্রহ করতে বলেন। রোববার ডাকযোগের মাধ্যমে এ সংক্রান্ত চিঠি পৌঁছে সংবাদকর্মীর কাছে।

 

 

তথ্য না পাওয়ায়, রংপুর আঞ্চলিক কার্যালয়ে আবেদন করবেন ভুক্তভোগীরা।এরপরও তথ্য না পেলে প্রধান তথ্য কমিশনার বরাবর অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তারা। এ ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিকের মুঠোফোনে বার বার কল করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি।

মন্তব্য করুন

Your email address will not be published.