সাতকানিয়া আইনজীবী সমিতি নির্বাচন- ২০২৬ সম্পন্ন
নির্বাচনে সভাপতি মিনহাজুল আব্রার ও সাধারণ সম্পাদক রাশেদ
চট্টগ্রামের সাতকানিয়া আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬ সম্পন্ন হয়েছে।
আজ( রবিবার) ২২শে ফেব্রুয়ারি সাতকানিয়া আইনজীবী সমিতির সদস্য এডভোকেট আব্দুল লতিফ রানা সাক্ষরিত একটি পত্রে নির্বাচনের ফলাফল জানানো হয়।
চট্টগ্রাম সংবাদের নিকট পাঠানো তথ্যে দেখা যায় সাতকানিয়া আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এডভোকেট মিনহাজুল আব্রার, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এডভোকেট রাশেদুল ইসলাম যিনি ইতিপূর্বে একই সমিতিতে সহসাধারণ সম্পাদক পদেও ছিলেন।
চট্টগ্রাম সংবাদের হাতে আসা পত্রে দেখা যায়, সাতকানিয়া আইনজীবী সমিতির নির্বাচনে ২০২৬-২০২৭ইং সনের জন্য সভাপতি পদে এডভোকেট মিনহাজুল আব্রার ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট রাশেদুল ইসলাম বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
ঘোষিত তফসীল মোতাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মোট ০৮ টি সম্পাদকীয় পদে এবং ৫টি কার্য্যনির্বাহী সদস্যপদে অন্য কোন প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় সমিতির গঠিত নির্বাচন কমিশন অদ্য
২২/০২/২০২৬ইং তারিখে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
সমিতির অন্যান্য কর্মকর্তা হলেন সিনিয়র সহ- সভাপতি এডভোকেট মাহমুদুল হক চৌধুরী, সহ-সভাপতি এডভোকেট এ.এম ফয়সাল, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট দেলোয়ার হোছাইন, অর্থ সম্পাদক এডভোকেট আবুল কালাম চৌধুরী, লাইব্রেরী ও আইসিটি সম্পাদক এডভোকেট মোঃ শিহাব উদ্দিন, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক এডভোকেট মোঃ এমদাদ উল্লাহ, কাৰ্য্যনির্বাহী সদস্য-১) এডভোকেট আবদুল লতিফ রানা ২) এডভোকেট রাজিয়া সোলতানা ৩) এডভোকেট
হোসাইন মোহাম্মদ এরশাদ ৪) এডভোকেট আবদুর রহিম ৫) এডভোকেট ফরিদ উদ্দিন।