কক্সবাজার দক্ষিণ বনবিভাগ: উখিয়া রেঞ্জ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান

বন অপরাধের বিরুদ্ধে নিরন্তর চলমান যুদ্ধ

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

দক্ষিণ বন বিভাগের আওতাধীন উখিয়া    রেঞ্জ’র এবং  উপজেলা প্রশাসনের  যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের গয়ালমারা নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ বালি ভর্তি একটি ট্রাক আটক করা হয়।

২৩শে ফেব্রুয়ারি(সোমবার) কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জ’র সহায়তায় উখিয়া উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করেন।

পরে উখিয়া উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মোবাইল কোর্ট অবৈধ বালির মালিককে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১৩ অনুযায়ী ৫০,০০০ টাকা জরিমানা করেন।

এবং একই দিন একই রেঞ্জের ২৩শে ফেব্রুয়ারি রাত ৮টার নাগাদ থাইংখালী বিটের চাদেরখোলা রোহিঙ্গা ক্যাম্প ২০ সংলগ্ন সংরক্ষিত বনের দূর্গম স্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে আনুৃমানিক ২০ ঘনফুট বিবিধ প্রজাতির গোলকাঠ জব্দ করেন উখিয়া রেঞ্জ কর্তৃপক্ষ । এদিকে সাড়াশি অভিযানের বিষয়ে চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম  জানান, বন অপরাধীদের বিরুদ্ধে তদন্তপূর্বক বন আইন,১৯২৭ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বন বিভাগ সূত্র নিশ্চিত করেছেন।  তিনি আরো জানান- অভিযানে স্থানীয় লোকজনসহ ২৫ সদস্যের একটি দল অংশগ্রহণ করেন এবং বন অপরাধের বিরুদ্ধে নিরন্তর চলমান যুদ্ধ থাকবে।

এদিকে আরো জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুর ট্রাক আটক করা হয়েছে। বন আইনের আওতায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

Your email address will not be published.