চকরিয়ায় বালু দস্যুর হামলায় ৩ সাংবাদিক আহত

 

মো:সেলিম খান, বিশেষ প্রতিনিধি 

কক্সবাজারের চকরিয়ায় বালু দস্যু নাজেম গং এর হামলায় ৩ সালবাদিক আহত হয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ৪টার দিকে উপজেলার উত্তর হারবাংয়ে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পরিবেশ নিধন করে বালু উত্তোলনের দৃশ্য ছবি তুলতে গিয়ে বালু খেকো সন্ত্রাসীদের হামলায় দৈনিক কালের কণ্ঠের চকরিয়া প্রতিনিধি ছোটন কান্তি নাথ, দৈনিক আমার দেশ, ও পূর্বদেশ পত্রিকার প্রতিনিধি ইকবাল ফারুক ও দৈনিক সংবাদের চকরিয়া প্রতিনিধি এম. জিয়াবুল হক আহত হয়েছে।

 

তিন সাংবাদিকের উপর হামলার ঘটনায় জড়িত বালুদস্যু ও পাহাড় খেকো সন্ত্রাসী নাজেমসহ জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার জন্য চকরিয়া কর্মরত সকল সাংবাদিকদের পক্ষ থেকে আইনশৃংখলা বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন।

 

মন্তব্য করুন

Your email address will not be published.