বান্দরবানে আ.লীগ অফিসে টাঙানো ব্যানার পুড়িয়ে দিল বৈষম্যবিরোধী নেতারা

বান্দরবান জেলা শহরের আওয়ামী লীগ অফিসে টাঙানো ব্যানার পুড়িয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে অফিসে টানানো ব্যানারটি দেখতে পেয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা গিয়ে ব্যানারটি নামিয়ে পুড়িয়ে দেয়। এসময় সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিক্ষুব্ধ জনতা বান্দরবান জেলা শহরের জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন আওয়ামী লীগের অফিসটি ভাঙচুর লুটপাট করে জ্বালিয়ে দেয়। এরপর থেকে অফিসটি পরিত্যক্ত অবস্থায় ছিল। তবে গতকার সোমবার বিকেলে কে বা কারা বান্দরবান জেলা আওয়ামী লীগের অফিসে নতুন একটি ব্যানার টাঙিয়ে দেয়। বিষয়টি অনেকেরই চোখে পড়ে। এটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে আজ সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গিয়ে ব্যানারটি নামিয়ে পুড়িয়ে দেয়।

বান্দরবানের সমন্বয়কারী আসিফ ইকবাল জানিয়েছেন, হঠাৎ করে আওয়ামী লীগের ব্যানার টাঙানোয় বিষয়টি দৃষ্টিকটু দেখা যাচ্ছিল। তাই আমরা সেটি পুড়িয়ে দিয়েছি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে জানিয়েছেন, বিষয়টি তারা শুনেছেন। তবে এ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মন্তব্য করুন

Your email address will not be published.