পটিয়ায় ১৫০০ লিটার চোলাইমদ সহ গ্রেফতার ৩

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

পটিয়ায় ১৫০০ লিটার দেশীয় চোলাইমদ, চোলাইমদ বহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি, একটি সিএনজি, একটি মোটর সাইকেল সহ ০৩(তিন) জনকে গ্রেফতার করা হয়েছে।

২৩ ফেব্রুয়ারি দুপুর ১২:১০ ঘটিকার সময় ০৬নং কুসুমপুরা ইউপির ০৬নং ওয়ার্ড এজাহার ফকিরের বাড়ীস্থ আসামী কামরুন নাহার(৩০) এর বসতঘরের রান্নার ঘর হতে শফিকুল ইসলাম(১৯), পিতা-মো: শাহা আলম, মাতা-রাশেদা বেগম, হামিদ চৌধুরী(২০), পিতা-ফোরক আহম্মদ চৌধুরী, মাতা-বিবি আক্তার, উভয় সাং-বাজালিয়া দক্ষিন পাড়া, ০৫ নং ওয়ার্ড, ১৩নং বাজলিয়া ইউনিয়ন, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, কৃষ্ণ দে(২২), পিতা-সুধাংশু দে, মাতা-রত্না রানী দে, সাং-পুলপাড়া, স্বর্ন মন্দিরের পাশে সুধাংশু দের বাড়ী, ০৪ নং ওয়ার্ড, ০২ নং কুহালং ইউপি, থানা-বান্দরবান সদর, জেলা-বান্দরবানদেরকে গ্রেফতার করে পটিয়া থানা পুলিশ।

পটিয়া থানার এস আই মো: শফিক উল্লাহ জাানান,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে চোলাই মদ সহ গ্রেফতার করা হয়।

এ সময় ঘটনায় জড়িত আসামী মোঃ জাবেদ হোসেন(২৮), পিতা-মো: ইউসুফ, মাতা-জাহানারা বেগম, সাং-দক্ষিণ হরিন খাইন, সৈয়দ আহম্মদ চৌধুরী বাড়ী, ওয়ার্ড নং-০৬,কামরুন নাহার(৩০), স্বামী-মৃত মনছুর আলম,সাং-ক্ষিন হরিনখাইন, এজাহার ফকিরের বাড়ী, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রামসহ অজ্ঞাতনামা ২/৩ জন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় পটিয়া থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়।

 

মন্তব্য করুন

Your email address will not be published.