সাতকানিয়া প্রতিনিধি
পূর্ব শত্রুতার জেরে সাতকানিয়ার পুরানগড়ে একই পরিবারের ৫জনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা।
আজ (বুধবার) ১৮ই মে বিকাল ৫টায় উপজেলার পুরানগড়ের ২নং ওয়ার্ডের সুলতান আহমদের বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয়সুত্রে জানাযায়, উপজেলার পুরানগড়ের সুলতান আহমদদের সাথে একই এলাকার মৃত বাছা মিয়ার ছেলে রুকনদের সাথে পূর্ব থেকেই জমি নিয়ে বিরোধ আর সেই জমি বিরোধে আজকে প্রতিপক্ষ রুকন,শফিউল, সিরাজ লিটন,রুবেলরা ইলিয়াস,ইউনুস দিলুয়ারা বেগম,শহিদুল ইসলাম,তসলিমা আক্তারসহ মোট একই পরিবারের ৫জনকে কুপিয়ে আহত করে।
আরো পড়ুন
তার মধ্যে শহিদুল ইসলামসহ মোট ২জনের অবস্থা আশংকাজনক বলে জানায় সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক।
তিনি আরো বলেন দুজনকে চট্টগ্রাম মেডিকেল এ রেফার করা হয়েছে।
এদিকে হামলার এই বিষয়ে সত্যতা স্বীকার করে ওসি আনোয়ার হোসেন বলেন,হ্যা আমি পুলিশ পাঠিয়েছি আসামীদের ধরার চেষ্টা অব্যাহত আছে।
স্থানীয় নুর মোহাম্মদ বলেন, মারামারি করা উভয় পক্ষ একই গোষ্টী এবং একই ব্লাড, জমি বিরোধেই এই নির্মমকান্ড ঘটেছে।