অবৈধভাবে মাটি কাটায় সাতকানিয়ার এসবিএল ইটভাটা গুনল ২ লাখ টাকা

 আব্দুল আলম, সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটায় এসবিএল ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১০ এপ্রিল) কালিয়াইশ ইউনিয়নের উত্তর সাতকানিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

উপজেলা প্রশাসন জানায়, উত্তর সাতকানিয়া জাফর আহমেদ কলেজের পাশের এলাকায় অবস্থিত এসবিএল ইটভাটায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযানকালে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইট ভাটাটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষিজমি সংরক্ষণের স্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.