নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী পূর্ব শহিদনগরে স্বামীর নির্মম নির্যাতনের শিকার হয়ে সুমাইয়া জাহান প্রমি (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫ থেকে রাত ১১ টার মধ্যে সিএমপি চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার পূর্ব শহিদনগর হাজী মোহাম্মদ ইউনুস মরিয়ম ভিলার সপ্তম তলার ফ্লাটের পশ্চিম পাশেরর রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, কুমিল্লা চৌদ্দগ্রাম সাঙ্গিশ্বর ঝাটিয়ারখিল এলাকার বাসিন্দা মোঃ ফারুক হোসেনের মেয়ে সুমাইয়া জাহান প্রমির সঙ্গে সাতকানিয়া আলুরমতি এলাকার গণি আহমদ চৌধুরী পাড়া গ্রামের মোঃ আব্দুল করিমের পুত্র আবু ছৈয়দ মোহাম্মদ আনাছের সাথে বর্তমান টিকানা সিএমপি বায়েজিদ পূর্ব শহিদনগর (হাজী মোহাম্মদ ইউনুস মরিয়ম ভিলার সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়। উক্ত পরিচয়ের সূত্র ধরে তাদের মাঝে প্রেমের সম্পর্ক হয়। প্রেমের সম্পর্কের সূত্র ধরে গত ২০২২ সালে ১ পহেলা মার্চ পরিবারের সবার অমতে বিবাহ হয়।
নিহত প্রমির বড় বোন সাজেদা আক্তার অভিযোগ করেন, আমার বোনের সুখের কথা চিন্তা করে বিবাহ্ পরবর্তী আমার বাবা উপহার স্বরুপ আড়াই লক্ষ টাকার ফার্নিচার এবং ২ ভরি ৪আনা ওজনের স্বর্নালংকার প্রদান করে। আমার বোনের বিবাহের ৩/৪ মাস পর ব্যবসা করার কথা বলে আমার বাবার কাছ থেকে আবার ও পাঁচ লক্ষ টাকা হাওলাত করে পরবর্তীতে পুনরায় আবারো ৭ লক্ষ টাকা যৌতুক দাবী করে। উক্ত যৌতুকের টাকা দিতে অনিহা পূরণ এবং মাদক সেবনে বাধা দেওয়ায় দীর্ঘদিন ধরে আনাছ তার স্ত্রী প্রমি কে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন।
এরই ধারাবাহিকতায়, গত ৯ এপ্রিল আবু ছৈয়দ মোহাম্মদ আনাছ স্ত্রী সুমাইয়া জাহান প্রমি কে অমানবিকভাবে মারধর করে পিটিয়ে তাকে হত্যা করা হয়।
খবর পেয়ে বায়েজিদ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে সিএমপি বায়েজিদ থানার ওসি
মোঃ জাহেদুল কবির জানান, আমরা মৃত্যুর বিষয় টা হাসপাতাল থেকে পেয়েছি, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। এটা কি হত্যা না আত্মহত্যা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে এখন ও পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি বলে তিনি জানান।
