মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে জান্নাত এগ্রো ফার্মের সামনে চেকপোস্টে বসিয়ে একটি মোটরসাইকেল থাকা দুই যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায়
তল্লাশীকালে তাদের ব্যবহৃত মোটরসাইকেলের সিটের নিচে সু-কৌশলে লুকানো অবস্থায় দুই হাজার পিস ইয়াবা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
এ সময় চট্টগ্রাম লোহাগাড়া থানার আমিরাবাদ মাস্টার পাড়া এলাকার কামাল উদ্দিনের পুত্র মোঃ শাহাদাত হোসেন ইরফান (৩৮), ও কক্সবাজার জেলার চকরিয়া বরইতলী ইউনিয়নের পূর্ব খয়রাতি পাড়া এলাকার মৃত গুরা মিয়ার পুত্র শেখ আহম প্রকাশ শেখাব (৩৮) কে আটক করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) রাতে এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাঁশখালী থানা পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার দুইজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে জানা গেছে।