লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

লোহাগাড়ার পদুয়ায় খেলতে বেরিয়ে পুকুরের পাানিতে ডুবে আব্দুল্লাহ আল রায়াত (৮) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মে ) দুপুরের দিকে উপজেলার পদুয়া আধার মানিক আওয়াল পাড়ায় এ ঘটনা ঘটে।

রায়াত ওই এলাকার নুরুল আলমের ছেলে এবং স্থানীয় আধার মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের বরাতে তিনি বলেন, পরিবারের সদস্যদের অগোচরে খেলতে বেরিয়ে যায়। পরে বাড়িতে তাকে খুঁজে না পেয়ে পুকুরে অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনেরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

মন্তব্য করুন

Your email address will not be published.