চকবাজার ব্লাড ডোনার’স ক্লাব এর ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত 

 

মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম প্রতিনিধি

চকবাজার ব্লাড ডোনার’স ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন চকবাজার গুলজার টাওয়ার এর সামনে অনুষ্ঠিত হয়।নাঈম বিন ইদ্রিস’র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়।

 

ক্যাম্পেইনের মাধ্যমে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহ প্রদানে সহ নানা কর্মসূচি পালিত হয়।বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ এর উদ্বোধনে এ এম রিয়াজ কামাল হিরণের সভাপতিত্বে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক সফল কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি।এসময় আরো উপস্থিত ছিলেন জিএমআইটি ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুল কায়েস,শিক্ষক অধ্যাপক ফরহাদুল ইসলাম,সাংবাদিক মোহাম্মদ ইমরান, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ কায়সার, মিজানুর রহমান রিংকু, সাহাদাত হোসাইন, রেজাউল করিম রেজা, জামাল উদ্দিন, মোহাম্মদ কামাল উদ্দিন, সম্রাট এবং চকবাজার ব্লাড ডোনার’স ক্লাবের এডমিন-মডারেটর ও সদস্যবৃন্দ।

 

বিভিন্ন সময় দেখা যায় মুমূর্ষু রোগীর জন্য রক্তের প্রয়োজন হলে রক্তের গ্রুপ নির্ণয়ে সময় নষ্ট হয়। রক্তের গ্রুপ জানা থাকলে রোগীকে জরুরিভাবে রক্ত দিয়ে জীবন বাঁচানো সম্ভব। তাই এসব চিন্তা থেকেই ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করা। চকবাজার ব্লাড ডোনার’স ক্লাব মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন। ভবিষ্যতে এ চকবাজার ব্লাড ডোনার’স ক্লাবের কাজ অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.