রিকশা চালক নুরুল কবির হত্যা-সব আসামির বিরুদ্ধেই অভিযোগপত্র দিয়েছেন পুলিশ

সাতকানিয়া এওচিয়া ছড়ারকুলের -

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নিহত রিকশা চালকের ঘটনায় ১০মাস পরে এজাহারনামীয় সকল আসামির বিরুদ্ধে চার্জশিট প্রদান করেছেন সাতকানিয়া থানা পুলিশ।

১৫ই জুন(সোমবার) হত্যা মামলার বাদী পক্ষের  আইনজীবী আব্দুল লতিফ বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

জানা যায়, গত বছরের ৬ই সেপ্টেম্বর বিকালে সাতকানিয়া এওচিয়ার ছড়ারকুলের সুয়ার বাপের বাড়ি এলাকায় নিজ বসতবাড়ির উঠোনে মাত্র ৪ ইঞ্চি জায়গার বিরোধে- প্রতিবেশী সাবেক শিবির নেতা শহিদুল ইসলাম ও স্থানীয় জামায়াত সমর্থক নেয়াজুর রহমান ও নজির আহমদ ও তাদের পিতা আব্দুল মজিদ এবং তাদের আরেক চাচা আব্দুস সোবহানসহ মোট ৭জনে মিলে রিকশা চালক নুরুল কবিরকে কিরিচ ও রড দিয়ে আঘাত করে প্রকাশ্যে হত্যা করেন।

হত্যার ঘটনায় নিহতের চাচাত ভাই সাঁছি মিয়ার ছেলে নেজাম উদদীন বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

আরো জানা যায়, হত্যা মামলায় পলাতক আসামি নজির আহমদের বাংলাদেশী পাসপোর্ট ব্লক করে দেয়া হয়েছে বাংলাদেশ ইমিগ্রেশন বিভাগে।

অপরদিকে হত্যা মামলার ১ নং আসামি শহিদুল ইসলাম ও নেয়াজুর রহমানের পাসপোর্ট ব্লকের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান আইনজীবী আব্দুল লতিফ।

এদিকে জামায়াতের অঙ্গসংগঠন সাতকানিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সূত্রে জানা যায়, হত্যার ঘটনায় জড়িত থাকার অপরাধে ঘটনার ৪মাস পরে খুনী শহিদুল ইসলামকে তাদের সংগঠন এওচিয়া ইউনিয়নের সহ-সভাপতির পদ থেকে বহিস্কার করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.