পরিত্যক্ত ব্যাগ তল্লাশি করে বনমোরগ উদ্ধার করলেন রাঙ্গামাটি সদর রেঞ্জ কর্মকর্তা
শহরের দোয়েল চত্বর এলাকা থেকে -
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন রাঙ্গামাটি সদর রেঞ্জ কর্তৃপক্ষ একটি বনমোরগ উদ্ধার করেন।
আজ ১৮ই জুলাই (শনিবার) সকাল ১১.৩০ এর নাগাদ রাঙ্গামাটি সদরের দোয়েল চত্বর এলাকা থেকে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে এই বনমোরগটি উদ্ধার করা হয়।
রাঙ্গামাটি সদর রেঞ্জ সূত্রে জানা যায়, শনিবার সকালে শহরের দোয়েল চত্বর এলাকায় একটি পরিত্যক্ত ব্যাগ থেকে সদরের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদের নেতৃত্বে ও ফরেস্টার শফিকুল ইসলাম সহ সংশ্লিষ্ট বনবিভাগের একটি টীম এই বনমোরগ উদ্ধার করে অবমুক্তের জন্য কাপ্তাই রেঞ্জে দেয়া হয়।
এদিকে বনমোরগটি উদ্ধারের বিষয়ে সদর রেঞ্জ কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হক মুরাদ চট্টগ্রাম সংবাদকে বলেন– দোয়েল চত্বর থেকে একটি ব্যাগে তল্লাশি চালিয়ে মোরগটি পাওয়ার পর আমরা নিশ্চিত হই যে- এটা বনমোরগ,সাথে সাথে বনমোরগটি হেফাজতে নিয়ে আসি।
তবে ওই ব্যাগটি বহনকারী কোন ব্যক্তিকে আমরা আটক করতে পারিনি- কারণ ব্যাগটা পরিত্যক্ত অবস্থায় ছিল।পরে আমাদের পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মহোদয়ের নির্দেশে বনমোরগটি অবমুক্তের উদ্দেশ্যে কাপ্তাই রেঞ্জে প্রেরণ করা হয়।