হাজী ইউছুফ সওদাগর ফাউন্ডেশনের ৩ সহস্রাধিক মানুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান 

 

চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধি 

চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারীতে বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাজী ইউসুফ সওদাগর ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে । ২৫ জুলাই অনুষ্ঠিত এই মানবিক কার্যক্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ সহস্রাধিক -মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। এই উদ্যোগের সার্বিক সহযোগিতায় ছিলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড । তাঁর নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে সফলভাবে সম্পন্ন হয় পুরো মেডিকেল ক্যাম্প। এ সময় কেন্দ্রীয় সদস্য আরিফুল ইসলাম ও কাজী মোহাম্মদ ইরফানও বিভিন্ন পর্যায়ে উপস্থিত থেকে কার্যক্রমে অংশগ্রহণ করেন।

উক্ত মেডিকেল ক‍্যাম্পে মেডিসিন, চর্ম ও যৌন, গাইনী ও প্রসূতি, শিশু রোগ, হৃদরোগ, পুস্টিবিদ, কিডনি রোগে অভজ্ঞি ৪০ জন চিকিৎসক দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়াও উক্ত ক‍্যাম্পে ফ্রি রক্তচাপ, ডায়াবেটিস পরীক্ষা করা হয় । বন্যায় ক্ষতিগ্রস্ত নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই সেবা গ্রহণ করেন।

উপস্থিত ছিলেন, আলহাজ শামসুদ্দিন সওদাগর, ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মোহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আজম উদ্দিন চিশতী, দোহাজারী বাজার সমিতির সভাপতি নাজিম উদ্দিন, মো. আলমগির, দিদারুল ইসলাম, ওয়াসিম, কায়সার প্রমুখ ।

হাজী ইউছুফ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মোহাম্মদ জামাল উদ্দিন সওদাগর বলেন, দেশের সকল তরুণ-তরুণীর প্রতি মানবিক সংকট ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। সংগঠনটি আশা প্রকাশ করে, সম্মিলিত প্রচেষ্টা, সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে একটি আরও সুন্দর, নিরাপদ ও সহমর্মী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

 

মন্তব্য করুন

Your email address will not be published.