চট্টগ্রামে মিছিলের সময় ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী আটক

ডেস্ক রিপোর্ট 

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় মশাল মিছিলের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি ব্যানার ও ১০টি মশাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন। চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মোরশেদ আলম (৩৫), আয়াতুর রহমান হামিম (২০), সামি উদ্দিন (১৯), সাজ্জাদুল ইসলাম (২১), আরিফুর রহমান (২৮), দিদারুল ইসলাম বাবু (২৮), মাঈনুদ্দিন (৩৮), আজগর হোসেন (২৪), জাবেদুল ইসলাম (২৪), জুনাইদ হাসনাত ইফতি (১৯), সাজ্জাদ হোসেন (২৬), জিয়াউল হক রুবেল (২৭) এবং সাইফুদ্দিন (২২)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জনান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইননে থানায় একটি মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের মহানগর আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.