এডভোকেট রিটুর হাত ধরেই ফিরে পাবে হারানো যৌবন প্রত্যাশা স্থানীয়দের 

তিনি নিজেও এক প্রসিদ্ধ শিক্ষকের সন্তান-

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

 

দীর্ঘদিনের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সাতকানিয়ার দেওদীঘি খাসমহল উচ্চ বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে ছয় সদস্যের নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রবিধানমালা-২০২৪-এর প্রবিধান ৬৪ এবং শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ পরিপত্র অনুযায়ী গঠিত নতুন কমিটিতে এডভোকেট মো. এরশাদুর রহমানকে সভাপতি, বাদল কান্তি নাথকে শিক্ষক প্রতিনিধি সদস্য এবং বাবুল কান্তি চক্রবর্তীকে অভিভাবক প্রতিনিধি সদস্য করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

শিক্ষক প্রতিনিধি হিসেবে বাদল কান্তি নাথকে জেলা শিক্ষা অফিসার এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে বাবুল কান্তি চক্রবর্তীকে উপজেলা নির্বাহী অফিসার মনোনীত করেছেন।

 

অফিস আদেশ অনুযায়ী, স্মারক জারির তারিখ থেকে নতুন এডহক কমিটি ছয় মাস দায়িত্ব পালন করবে। এ সময়ে প্রবিধানমালা-২০২৪-এর প্রবিধান ৬৫(২) অনুযায়ী কমিটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবে।

 

তবে সরকারি নির্দেশনা অনুযায়ী, এডহক কমিটি কোনো শিক্ষক বা কর্মচারী নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না।

 

নতুন এডহক কমিটির সভাপতি ও আহ্বায়ক এডভোকেট মো. এরশাদুর রহমান বলেন, দেওদীঘি খাসমহল উচ্চ বিদ্যালয় এলাকার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা আনতে কাজ করবেন তারা।

 

তিনি বলেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় দেওদীঘি খাসমহল উচ্চ বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নেওয়াই নতুন কমিটির লক্ষ্য।

 

এদিকে স্থানীয়রা চট্টগ্রাম সংবাদকে বলেন,উকিল রিটুর হাত ধরে স্কুলের হারানো গৌরব ফিরে পাবে বলে আমরা আশা রাখি।তারা আরো বলেন,স্কুলের পরিবেশ পরিবর্তনে রিটু সাহেব খুবই যোগ্য কারণ তিনি নিজেও একজন স্কুল শিক্ষকের সন্তান।

 

এদিকে আইনজীবী এরশাদুর রহমান রিটুকে এডহক কমিটির সভাপতি নির্বাচিত করায় তাকে অভিনন্দন জানিয়েছেন দেওদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ও সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ আককাস উদদীন।

 

মন্তব্য করুন

Your email address will not be published.